১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য নুরুল হক মনু’র ইন্তেকাল

উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত ইউ,পি সদস্য, নুরুল হক মনু মেম্বার ইন্তেকাল করেছেন। তিনি রাত আড়াইটার দিকে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৮ ডিসেম্বর রবিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় রত্নাপালং কোটবাজার দরগাঁহ মোরা কবরস্থানের মাঠে মরহুমের নামাজের যানাজা অনুষ্টিত হবে। তিনি রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্নাপালং নিবাসী মরহুম সোলাইমান কেরানীর ৫ ম পুত্র। তিনি স্ত্রী, ১ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য অাত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তিনি রত্নাপালং ইউনিয়ন পরিষদের টানা ৫ বারের নির্বাচিত মেম্বার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

মনু মেম্বার, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ন সাধারন সম্পাদক নুরুল হুদার আপন বড় ভাই।

এদিকে সর্বজন প্রিয় সদা হাস্যজ্জোল পরোপকারী মনু মেম্বারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দৈনিক সাগর দেশ পত্রিকার পরিচালনা সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার সময় ডটকম এর সম্পাদক এ এইচ সেলিম উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।