মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ার মরিচ্যার স্কুল ছাত্র পাবনায় উদ্ধারঃ আটক ১

শেয়ার করুন

picsart_10-25-08-59-44উখিয়া উপজেলার মরিচ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ফাহাদ ইসলামকে অপহরণের ১ মাস ৩ দিন পর পাবনা থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধারের সময় অপহরকারী চক্রের সদস্যসহ মুন্নী বেগমকে আটক করতে সক্ষম হয়।
picsart_10-25-09-12-03

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কায়কিসলু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উখিয়া থানার একদল পুলিশ উদ্ধারকৃত শিশুকে আনার জন্য পাবনায় রওনা দিয়েছেন।

এদিকে মরিচ্যা প্রাথমিক বিদ্যালয়ের অপহৃত শিশু শিক্ষার্থী ফাহাদকে অবশেষে উদ্ধার করতে সক্ষম হওয়ায় জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিসার, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ র‍্যাব ও পুলিশ বাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মরিচ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জহিরুল হক।

প্রসঙ্গত গত ২২ সেপ্টেম্বর স্কুলে আসার পথে শিশু শিক্ষার্থী ফাহাদ অপহরণের শিকার হয়। বিষয়টি উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করা হয়। অপহৃত শিশুটিকে দ্রুত উদ্ধারে জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাবের সহযোগিতা চাওয়া হয়।

শেয়ার করুন