১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের ধারালো দায়ের কুপে ২ যুবক গুরুতর অাহত


উখিয়ারঘাট কাষ্টম স্টেশন এলাকায় সংঘবদ্ধ রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায়  মোঃ করিমের পুত্র সামাজিক বনায়নের পাহারাদার নুরুল অামিন(২২), খাইরুল বশর (২৫) গুরুতর অাহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানা যায় প্রতিদিনের ন্যায় গত ১৭ ডিসেম্বর বিকাল সাড়ে ২ টার দিকে কাষ্টমস এলাকার বাসিন্দা বন প্রহরী নুরুল অামিন ও খাইরুল বশর বাগান পাহারা দিতে গেলে  হঠাৎ রোহিঙ্গা কাঠ চোর হাবিবুর রহমান, রিয়াজুল, ইউচুপ, ও রফিকের নেতৃত্বে ১৫/১৭ জন সন্ত্রাসী বাগানের গাছ কাটতে গেলে বাধা দেওয়ায় নুরুল অামিন ও খাইরুল বশরকে ধারালো দায়ের কুপে  ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে জখম করে। গুরুতর অাহত অবস্থায় গ্রামবাসী তাদের উদ্ধার করে কুতুপালং  এম,এস,এফ হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থা অাশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাশপাতালে প্রেরন করা হয়।
অাহত খাইরুল বশরের মা বাদি হয়ে উখিয়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এ ব্যাপারে উখিয়া থানা পুলিশের ইনচার্জ অাবুল খায়ের বলেন অামরা এখনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অাইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।