
নিজস্ব প্রতিবেদক:-
উখিয়া উপজেলার টেকনিক্যাল কলেজ রোড এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদ ও মদ ভর্তি ড্রামসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র দা ও ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম আব্দু রহিম প্রকাশ লাদেন। তিনি উখিয়া এলাকার বাসিন্দা সেলিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী উখিয়া টেকনিক্যাল কলেজ রোডের মোড়ে অবস্থিত সেলিম মিস্ত্রির দোকান ও ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত সেলিম মিস্ত্রি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে তার ছোট ছেলে আব্দু রহিম লাদেনকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে দোকান ও বসতঘর তল্লাশি করে বাংলা মদ ও মদ ভর্তি একাধিক ড্রাম উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতারকৃত যুবকের কাছ থেকে দা ও ছুরি জব্দ করা হয়।
যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মদ ও অস্ত্র আইনবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে পলাতক আসামি সেলিম মিস্ত্রিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।