মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

উখিয়ায় যুবকের রহস্য জনক মৃত্যু

শেয়ার করুন

01-1
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকায় এক যুবকের রহস্য জনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি বাদমতলী এলাকায় মূমুর্ষ অবস্থায় পড়ে থাকে। এ সময় সিএনজি গাড়ির যাত্রীরা দেখতে পেয়ে মূমর্ষ অবস্থায় কোটবাজারস্থ অরজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংখা জনক অবস্থায় উখিয়া সদর হাসপাতালে প্রেরন করেন। পরে উখিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত যুবক কে মৃত ঘোষনা করেন। নিহত যুবক উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের বাইল্যাখালী গ্রামের মীর কাশেমের ছেলে মোঃ আবুল বশর (২১)। নিহত আবুল বশরের চাচা আবুল কাশেম বলেন, তার ভাতিজা মৃগী রোগে আক্রান্ত ছিল। থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ ফজলুল কাদের পাটোয়ারী জানান, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা মর্গে প্রেরণ করেছেন। এ ব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন