১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮

শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় মাদক কারবারি আবুল আলা পুলিশের জালে আটক

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলার ওয়ারেন্ট আসামি ও মাদক ব্যবসায়ী আবুল আলা (৩৫) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশের একটি দল।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়ার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল আলা ঐ এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল আলা নিজ বসত বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একদল পুলিশ রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০ (ক) ৪১ ধারায় চকবাজার থানায় মাদক মামলা রয়েছে। যার নং ৮ (৯) ২১ এবং জি.আর নং ১২৯/২১।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার আবুল আলার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

অনুসন্ধানে জানা যায় ছিনতাই, চুরি সহ বহু অপকর্মের হোতা এলাকায় ত্রাস রাজত্বকারী আবুল আলা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার সাথে হিজলীয়া গ্রামে বিশাল একটি সিন্ডিকেট এই ব্যবসায় জড়িত আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

এদিকে আবুল আলা আটকের খবরে হিজলীয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি নেমে এসেছে। দু:সাহসিক অভিযানে মাদক কারবারি ও বহু অপকর্মের হোতা আবুল আলাকে আটক করায় উখিয়া পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।