মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

উখিয়ায় প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযানে ৪ স’মিল উচ্ছেদ, ডাম্পার জব্দ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ কাঠসহ অবৈধ ৪টি করাত কল ও পাহাড়ের মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে প্রশাসন ও বন বিভাগ৷

গতকাল বুধবার সকালে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে রেঞ্জ কর্মকতা গাজী শফিউল আলম সহ উখিয়া রাজাপালং মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে ২টি মোট ৪টি অবৈধ করাত কল ও বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। এর আগে ভোর ৫ টায় থাইংখালী সড়কে বটতলি নামক এলাকা থেকে বালুখালি বাজারের সভাপতি মো. আলমগীরের পাহাড়ের মাটিভর্তি ১টি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাকিব হোসেন রাজু, সাজ্জাদুজ জামান, বিকাশ দে ও উখিয়া থানা পুলিশ’সহ আরও অনেকেই।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, জব্দকৃত মালামাল ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, উপজেলা প্রসাশনের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ অবৈধ সমিল উচ্ছেদ করা হয়েছে৷

শেয়ার করুন