৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

উখিয়ায় পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কোটি ২০ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির জানান, বৃহস্পতিবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের দক্ষিণ রহমতের বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
মেহেদী হোসাইন বলেন, ভোরে উখিয়ার দক্ষিণ রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদক বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক ছোট একটি বস্তা ফেলে অন্ধকারে মিয়ানমার দিকে পালিয়ে যায়।
” পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তাটি খুলে পাওয়া যায় ১ এক কেজি ৪০ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ আইস। এসব মাদকের আনুমানিক মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান কর্ণেল মেহেদী হোসাইন কবির।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।