মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

উখিয়ায় নতুন ইউএনও চমক, মাটি ভর্তি দুই ডাম্পার জব্দ

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদক:

গভীর রাতে একটি সাঁড়াশি অভিযান চালিয়ে চমক দেখিয়েছেন উখিয়া উপজেলা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব। ওই সময় মাটি ভর্তি দুটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত সাড়ে ১২ টার দিকে উখিয়া জালিয়া পালং ইউনিয়নের ইনানীর পাটুয়ারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আটককৃত ডাম্পার গাড়ি দুটির মালিক ইনানীর নাজিম উদ্দীন মেম্বার এবং জালাল বলে সূত্রে জানা গেছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। ওই সময় দুইটি মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। তিনি বলেন, পাহাড় কাটাসহ অপরাধ দমনে এই অভিযান থাকবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: তাজ উদ্দিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা মো: তুসাদ্দেক হোসেন, ও উখিয়া থানার এসআই বিকাশ।

শেয়ার করুন