৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

উখিয়ায় চট্টগ্রাম ফেরত যুবকের বাড়ি লকডাউন

এম.কলিম উল্লাহ, উখিয়া: উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া আমতলী ৪ নং ওয়ার্ডের জাফর আলমের ছেলে চট্টগ্রাম ফেরত যুবক সৈয়দ নুরের বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ১৩ এপ্রিল রাতে চট্টগ্রামে চাকরিরত যুবক সৈয়দ নুর পাশের বাসায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর ভয়ে রত্নাপালং ভালুকিয়া আমতলী নিজ বাড়িতে চলে আসে। এলাকায় এসে দোকানে আড্ডা, মাঠে ফুটবল খেলা সহ বহুদিন পরে আসার কারণে অনেকের সাথে কোলাকুলি করেছে বলে জানাজানি হয়।

এতে এলাকার সচেতন যুব সমাজ ও এলাকাবাসী ১৪ দিনের হোমকোয়ারেন্টাইন এর দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রত্নাপালং ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল আলাম চৌধুরি তাৎক্ষণিক বাড়িটি লকডাউন করেন।

এ ব্যাপারে রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খবরটা আমি শুনে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নিয়ে লক-ডাউন করেছি। পাড়া-প্রতিবেশী কেউ উক্ত বিপদজনক বাড়িতে না যাওয়া ও ১৪ দিন পর্যন্ত ওই পরিবারকে কোয়ারেন্টাইন পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।