২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিন মামলায় ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে়ছে উপজেলা প্রশাসন।

শনিবার(২১ ডিসেম্বর) দুপুরে কোর্টবাজার স্টেশনের কাঁচাবাজার ও ভালুকিয়া রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুদির দোকানে টিসিবি’র পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও জানায়,”শনিবার দুপুরে কোর্টবাজার স্টেশনে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন মামলায় ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় টিসিবি’র পণ্য বিক্রি না করতে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।