২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

উখিয়ায় ই-সেবা কেন্দ্র পরিদর্শনে- অতিরিক্ত বিভাগীয় কমিশনার


উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ ডিজিটাল ই-সেবা কেন্দ্র ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগী কমিশনার সৈয়দা সরওয়ার জাহান। তিনি এসময় ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা কেন্দ্র তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণকে সরকারের দেওয়া সুযোগ সুবিধা ভোগ করার উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছে। যা বর্তমান সরকারের অন্যতম সফলতা বলে উল্লেখ করেছেন। চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দা সরওয়ার জাহান আজ ১২ জানুয়ারী সকাল ১১টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল ই-সেবা পরিদর্শন কালে এ কথা বলেন। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিক হলে পিছিয়ে পড়া প্রত্যন্ত অঞ্চলের জনগণ সরকারের দেওয়া সুযোগ সুবিধা বিনা বাধায় ভোগ করতে পারবে। তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমের উপর সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।