২ মার্চ, ২০২৬ | ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

উখিয়ায় ইসলামী সম্মেলনে আসছেন মুফতি হাসান জামিল

এম.কলিম উল্লাহ, উখিয়া:

উখিয়া উপজেলার অন্যতম ছাত্র সংগঠন পালং ইসলামী ছাত্র সংস্থা কর্তৃক আয়োজিত এক দিন ব্যাপী ইসলামী সম্মেলন আগামীকাল মরিচা বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল সোমবার দুপুর ২টায় আরম্ভ হওয়া ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন, মাওলানা মুস্তাক আহমদ সাহেব সাবেক ইমাম, কেন্দ্রীয় জামে মসজিদ, মরিচ্যা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ্। সহকারী পরিচালক আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।

প্রধান বক্তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করিবেন, খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা মুফতি হাসান জামিল। খতিব বায়তুল মামুর জামে মসজিদ, এলিফ্যান্ট রোড ঢাকা। বয়ান, বাদ এশা।

বিশেষ বক্তার আলোচনা পেশ করিবেন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ঢাকা।

উক্ত দ্বীনি মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত পেশ করেছেন পালং ইসলামী ছাত্র সংস্থা ১,২ ও ৩ নং ইউনিটের এর দায়িত্বশীল বৃন্দ ও প্রধান পৃষ্ঠপোষক মাওলানা নূর মোহাম্মদ পরিচালক, তাজবীদুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, হলদিয়া পালং।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।