মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

উখিয়ায় ইয়াবাসহ ৩ যুবক আটক!

শেয়ার করুন

বলরাম দাশ অনুপম:

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়ের তুলাতলি গ্রাম থেকে তাদের আটক করেন। আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, উখিয়ার রাজাপালং ইউনিয়নের ডিগলিয়া গ্রামের মো: সৈয়দের ছেলে মো: শেখ আনোয়ার (২০), রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া গ্রামের হাকিম আলীর ছেলে মোঃঃ জোবায়ের (২০) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া গ্রামের মো: আলীর ছেলে বাপ্পি (১৯)। কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩জনকে আটক করেছে। আটকৃত ইয়াবার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরো বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন