১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

উখিয়ায় অস্ত্র ও গুলি’সহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মো. জোবায়েদ (৪০) কে আটক করেছে পুলিশ। উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায়  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল)  মো. রাসেল পিপিএম-সেবা তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।