৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ঈমানী চেতনা ভুলুণ্ঠিত করার জন্য বহুমূখি চক্রান্ত চলছে


বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল মাসউদ খান বলেছেন, ঈমানী চেতনা ভুলুণ্ঠিত করার জন্য বহুমূখি চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলায় ইসলামী ছাত্রসমাজ নেতাকর্মীদের ঈমানী চেতনার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
শনিবার (৪ মার্চ) বিকালে কক্সবাজার সফরে আসলে জেলার বিভিন্ন শাখার নেতাকর্মীরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাত কালে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি হাফেজ আবুল মঞ্জুরের সভাপতিত্বে সাক্ষাত পরবর্তী মতবিনিময় সভায় বক্তৃতা করেন- সাবেক জেলা সভাপতি এম. নুরুল হক চকোরী, চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল্লাহ।
রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহর নেতৃত্বে সাক্ষাতকারীদের মধ্যে ছিলেন- রামু রাজারকূল ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আবদুল করিম, সাধারণ সম্পাদক মনজুর বিন মুসা, চাকমারকূল ইউনিয়ন আহবায়ক মোহাম্মদ অলিউল্লাহ, খুনিয়াপালং ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, কচ্ছপিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, ছাত্রনেতা মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।