২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ঈদ বাজারে যানজট নিরসনে ‘মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক!

coxs pic,1, 3
কক্সবাজার শহরে অপরাধ ও যানজট নিরসনের লক্ষে মাঠে নেমেছে প্রশিক্ষিত ২৫ যুবক। গতকাল মঙ্গলবার এই উপলক্ষে কক্সবাজার পৌরসভায় এক সভা অনুষ্টিত হয়। জেলা পুলিশ শ্যামল কুমার নাথ নিযুক্ত প্রশিক্ষিত ২৫ কমিউনিটি পুলিশ সদস্যদের গঠন মূলক নানা নির্দেশনা দেন।
এই সময় পুলিশ সুপার সাংবাদিকদের জানান, নিযুক্ত ২৫ কমিউনিটি সদস্যরা ঈদ বাজারে যানজট নিরসনের পাশাপাশি ঈদ উপলক্ষ্যে মৌসমুী অপরাধীদের প্রতিরোধে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত থাকবে। তিনি বলেন, ‘সবাই নিশ্চিতে বাজার করবেন। তবে কোন ধরণের অপ্রীতিকর ঘটনার মুখোমুখী হলেই পুলিশকে অবহিত করবেন। সাথে সাথে পুলিশ এ্যাকশানে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু সালাম চৌধুরী. কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ, সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দীন চৌধুরী, ট্রাফিক পুলিশের দায়িত্বরত সার্জেন্ট জাকির হোসাইন, সার্জেন্ট আদেল প্রমুখ।
জেলা ট্রাফিক পুলিশের (টিআই) আব্দুর রউফ জানান, ট্রাফিক পুলিশ ও কক্সবাজার পৌরসভার যৌথ উদ্দ্যোগে এসব পুলিশ নিয়োগ দেয়া হয়। ওই ২৫ যুবককে প্রশিক্ষন দেয়া হয়েছে। তাদেরকে ট্রাফিকের দায়িত্বরতা তদারকি করবেন বলে তিনি দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।