৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত উখিয়ার ব্যাবসা প্রতিষ্ঠান

এম.কলিম উল্লাহ, উখিয়া:

করোনা পরিস্থিতির মধ্যেই আগামী ১০ মে থেকে সারাদেশে মার্কেট খোলার কথা থাকলেও উখিয়ার সব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। কোর্ট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর নেতারা একথা জানিয়েছেন।

শনিবার (৯ মে) দুপুর ২ টায় কোর্ট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে সভাপতি আবু ছিদ্দিক সওদাগরের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সমিতির সভাপতি আবু ছিদ্দিক সওদাগর জানান, করোনা প্রেক্ষাপটে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো বন্ধ থাকবে।

আগামী১০ মে থেকে ৩০মে পর্যন্ত কোটবাজারের কোনও ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে না। জনসাধারণ ও ব্যবসায়ীদের নিজেদের সুস্থতার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আমরা ইতোমধ্যে উখিয়া বাজার, মরিচা বাজার, সোনারপাড়া স্টেশনের ব্যবসায়ী সমিতির সাথে যোগাযোগ করেছি। তারাও আমাদের সিদ্ধান্ত সাথে একাত্মতা পোষণ করেছে।

এদিকে, বর্তমান প্রেক্ষাপটে দোকান না খোলার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিকারুজ্জামান চৌধুরী।

তিনি বলেন, দেশের স্বার্থে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বতপ্রণোদিত হয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা অত্যন্ত সময় উপযোগী।

তিনি সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং উখিয়া উপজেলার সকল কর্মচারীদের বেতন ও অন্যান্য সুবিধাদির প্রতি সুদৃষ্টি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

তিনি আশ্বস্ত করে বলেন, সরকারের পক্ষ থেকে উখিয়া উপজেলার দোকান কর্মচারীদের সহযোগিতায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।