২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ঈদ-উল আযহা উপলক্ষে সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী’র ঈদ শুভেচ্ছা

কনক বড়ুয়া, নিউজরুমঃ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যমুনা টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি সমাজ জীবনে প্রতিফলিত হলেই পারস্পরিক হিংসা-বিদ্বেষ কমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগ স্বীকারের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের মনোভাবকে প্রসারিত করতে হবে আমাদের কর্ম ও চিন্তায়। ইসলাম ধর্মের মূল বাণী হচ্ছে মানব কল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে বা প্রলোভন দেখিয়ে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে বিশৃংঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দেশ বিদেশের মানুষ ভয়াবহ জীবন যাপন করছে। তাই সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের প্রতিটি আদেশ নিষেধ মেনেই আমরা সকলেই এবারের পবিত্র ঈদু-উল-আযহা উদযাপন করবো। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় এবারের ঈদের আনন্দ অন্য সব সময়ের চেয়ে ভিন্নতর। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শীঘ্রই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটি দিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় এই শুভ প্রত্যয়ে আবারও “ঈদ মোবারক,,।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।