১৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ৫ ফাল্গুন, ১৪৩২ | ২৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ঈদে ব্যানারবাজি!

Banerকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে টাকা/চাঁদা চাইলে চাঁদাবাজি। কিন্তু ব্যানার দাবী করলে কি বলা যায়? ব্যানারবাজি? হ্যাঁ এই ব্যানারবাজিই হচ্ছে এখন ঈদগাঁওতে। প্যাড ও নামসর্বস্ব ভূইঁফোড় বিভিন্ন সংগঠনের ব্যানারবাজি সীমা ছাড়িয়ে যাচ্ছে এখানে। অনুসন্ধানে দেখা গেছে, কয়েকজন মিলে যেনতেন একটা নাম দিয়ে একটি সংগঠন খাড়া করে আবার নিজেদের মধ্যেই সিলেকশন করে কমিটি ঘোষনা করে। এতে কেউ সভাপতি, কেউ সেক্রেটারী, আবার কেউ বা বিশেষ সভাপতি, আপদকালীন সভাপতি, নির্বাহী সভাপতি বনে যায় ও মনগড়া পদ নিয়ে গঠিত এসব কমিটিকে অভিনন্দন জানিয়ে ব্যানার দেয়ার জন্য আবার এরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ধর্না  ও ক্ষেত্রবিশেষে চাপ দেয়। এভাবে ‘অভিনন্দন ব্যানার’ ছাপানোর জন্য একপ্রকার বাধ্য করেও টাকা নিয়ে নিজেরাই তলই সাইজের ঢাউস ডিজিটাল পিভিসি ব্যানার ছাপিয়ে বানিয়ে টাঙ্গিয়ে দেয় বাজারের দর্শনীয় বিভিন্ন স্থানে। এসব ব্যানারে কথিত সংগঠনের সদস্যদের নাম-পদবী সম্বলিত কোট-টাই পরা ছবি থাকে। একই সাথে ব্যানার দাতার ছবিও শোভা পায়। “ঈদগাঁহ ছাগল ক্লাবের নব নির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট বকলম জনাব ছক্কু মিয়া” টাইপের অভিনন্দনবানীও শোভা পায় এসব ব্যানারে। বাজারের ফোরস্টার চত্বর, নিউমার্কেট এলাকা, বাসষ্টেশন ও দক্ষিনে  ঈদগাঁও চৌফলদন্ডী জীপষ্টেশনসহ দর্শনীয় বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে দেয়া হচ্ছে এসব তলই সাইজের ব্যানার। আত্ম প্রচারের জন্য হরদম শুরু হওয়া এ ব্যানারবাজী নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় চলছে। তাই আসন্ন ঈদে চাঁদাবাজদের চাঁদাবাজীর পাশাপাশি আত্মপ্রচারবাজদের ব্যানারবাজীতে অতিষ্ঠ  হয়ে উঠেছেন ভুক্তভোগীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।