১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ঈদে কক্সবাজারে ১ লক্ষ ৭৪ হাজার ৭২৭ পরিবার পাচ্ছেন ১০ কেজি করে চাল

বিশেষ প্রতিবেদকঃ

দেশে করোনা মহামারীতে মানুষ হয়েছে কর্মহীন ও গৃহবন্ধী। যার কারনে আসন্ন পবিত্র ঈদুল আজহা পালন করা মানুষের দুঃস্বাধ্য হবে। দেশের এই ক্রান্তিকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার জেলার ১ লক্ষ ৭৪ হাজার ৭২৭ পরিবারের মাঝে চাল বিতরন করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কামাল হোসেন। কক্সবাজার জেলার ৮টি উপজেলা ও ৪টি পৌরসভায় প্রতি পরিবার পাবে ১০ কেজি করে চাল।

রবিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

কক্সবাজার ৮ উপজেলার মধ্যে কক্সবাজার পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার, কক্সবাজার সদর উপজেলায় ২০ হাজার ২৮৮টি পরিবার, টেকনাফ উপজেলায় ২৩ হাজার ৫৬১ পরিবার, উখিয়া উপজেলায় ১৭ হাজার ৮৯৪টি পরিবার, পেকুয়া উপজেলায় ১৬ হাজার ৪০৪টি পরিবার, মহেশখালী উপজেলায় ২২ হাজার ৮৪০টি পরিবার, রামু উপজেলায় ২০ হাজার ১৭৮টি পরিবার, চকরিয়া উপজেলায় ২৪ হাজার ৬৮৮টি পরিবার, চকরিয়া পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার৷ মহেশখালী পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার ও টেকনাফ পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার, কুতুবদিয়া উপজেলায় ১৩ হাজার ৪৭০টি পরিবার এই ভিজিএফ’র চাল পাচ্ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।