৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ

ঈদের আগে চাল পেয়ে খুশি হলদিয়ার ৭৪৪ পরিবার

 

দেশের করোনাকালীন সময়ে বিশেষ খাদ্য সহায়তার চাল পেয়ে খুশি উখিয়ার হলদিয়ার হতদরিদ্র পরিবার। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে অতিদরিদ্র দুস্থ ও অসহায় ৭৪৪ পরিবারের মাঝে ৯০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০ টার দিকে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদে এই চালগুলো বিতরণ করেন ইউনিয়ন পরিষদের সদস্য এম মনজুর আলম।

এসময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সচিব জাফর আলম, দফাদার মোঃ আলম, গ্রাম পুলিশ মোঃ আল মামুন, এশাদ উল্লাহ, আজিজুর রহমান, শাহ আলম, শফি উল আলম প্রমুখ।

ঈদের আগ মুহুর্তে এ চাল প্রাপ্তি তাদের ঈদ আনন্দকে করেছে আরো উচ্ছসিত। এমন অভিমত সুবিধাভোগীদের।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।