১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

ঈদগড়-ঈদগাও সড়ক থেকে অপহৃত বাকী দুইজনও মুক্ত

uddhar-375x250

ঈদগড়-ঈদগাও সড়ক থেকে অপহরণের পর আইন শৃংখলা বাহিনীর অব্যাহত অভিযানের মুখে বাকী দুই ব্যাক্তিকেও ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। বুধবার রাতে ঈদগড় বউঘাট নামক এলকার বাসিন্দা কাসেম আলীর ছেলে ড্রাইভার সাইফুল ইসলাম ও একই ইউনিয়নের মোহাম্মদ সওদাগরের ছেলে নুরুল ইসলাম কে ঈদগাও ভোমরিয়া ঘোনা নামক এলাকায় ছেড়ে দেওয়া হয়। এর আগে সন্ধ্যা ৬.৫০ টায় লাখ টাকা মুক্তিপন আদায়ের পর বিএনপি নেতা ও সাবেক ইউপি মেম্বার ফরিদুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছিল। অপহরণের পর তাদেরকে ঘটনাস্থল থেকে চোখ বেঁেধ খাল পার করে আনুমানিক দুই কি:মি দূরের গহীণ অরণ্যে নিয়ে যাওয়া হয়েছিল বলে মুক্তি পাওয়া ব্যাক্তিরা জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল বুধবার সকাল ৮টায় এ তিন জনকে রামু উপজেলার ঈদগাও ঢালা নামক এলাকায় থেকে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা।
ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।