৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ঈদগাহ হাইস্কুলের এসএসসি’৯০ ব্যাচের আহবায়ক কমিটি গঠিত


কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ১২ মার্চ সন্ধ্যা ৭টায় ঈদগাঁও বাজারের অভিজাত হোটেলের হলরুমে এ কমিটি গঠিত হয়। জানা যায়, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি’ ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে ও ব্যবসায়ী সাহাব উদ্দীনের সঞ্চালনায় উক্ত ব্যাচের প্রাক্তন ছাত্রদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। এতে আহবায়ক বাজার ব্যবসায়ী নেতা মফিজুর রহমান মফিজ, যুগ্ম আহবায়ক ব্যবসায়ী আবদুল মোনাফ, সদস্য সচিব সাহাব উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেফাইল উদ্দীন, অর্থ সম্পাদক যথাক্রমে মহিউদ্দীন, চন্দন পাল বাবু, নুরুল আজিম। এছাড়া উক্ত আলোচনা সভায় ব্যাংকে জয়েন্ট একাউন্ট, মাসিক ফি, গরীব-মেধাবী ছাত্রদের সহযোগিতা, গরীব ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অর্থ সহায়তাসহ বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।