৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

ঈদগাঁও বাজারে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা, হলুদ-মরিচ গুড়ার মেশিনের মালিককে সতর্ক

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার সদরের ঈদগাঁও বাজার তদারকি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার টিম।

শনিবার (১৬ মে) পরিচালিত অভিযানে ৫ দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো- মেসার্স সৈয়দ স্টোর ৪ হাজার, শহিদ স্টোর ৩ হাজার, মেসার্স হোসেন ট্রেডার্স ৩ হাজার, জাফর স্টোর ৩ হাজার, ভাই ভাই মুরগী বিতান ২ হাজার।

দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পণ্য বিক্রয় করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এই দণ্ড প্রদান করেছেন।

তিনি জানান, বাজার তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। বাজারে কোন পণ্যের সংকট নেই এবং কাঁচা সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরো জানান, রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে।

ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।
জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানান মোঃ ইমরান হোসাইন।

এসময় ঈদগাঁও জালালাবাদের সুপারির গলিতে হলুদ মরিচের গুড়ার একটি মেশিনের মালিককে সতর্ক করা হয়।
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে মেশিন চালু না করতে নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নির্বাচন অফিসের স্টোর কিপার জিল্লুর রহমান।

অভিযানে সার্বিক সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন-১৪ এর সদস্যরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।