২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারe19y ঈদগাঁও থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করা হয়েছে।

স্থানীয় তদন্ত কেন্দ্র পুলিশ ১৯ নভেম্বর সন্ধ্যায় সৌদিয়া চেয়ারকোচ তল্লাশী চালিয়ে উক্ত ইয়াবাসহ মহিলা ও সন্দেহজনক তিন জনকে আটক করে।

আটককৃত মহিলা আয়েশা বেগম (৩৫) টেকনাফ পৌরসভার ইসলামাবাদের হেলাল মুন্সীর ২য় স্ত্রী এবং পৌরসভা ৬নং ওয়ার্ড কলেজ পাড়ার কাঁচামাল ব্যবসায়ী কালা মিয়া ও নূর আয়েশা বেগমের মেয়ে।

তদন্ত কেন্দ্র টু-আইসি আমজাদ আলী চৌধুরী জানান, তিনি সোর্স মারফত খবর পেয়ে ঈদগাঁও বাসস্টেশনে চট্টমেট্রো-ব-১১০৬৮৩ নং এর একটি সৌদিয়া চেয়ারকোচে তল্লাশী চালান। গাড়ীটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল। এসময় তিনি ধৃত আয়েশা বেগমের সিটের সম্মুখে লুকানো অবস্থায় প্রায় দেড় হাজার পিস ইয়াবা জব্দ করেন।

অভিযানে অংশ নেয়া এএসআই মহিউদ্দীন জানান, উক্ত গাড়ীতে একই টিকেটে ৪ জন যাত্রী কক্সবাজার থেকে রওয়ানা দেয়। তল্লাশীর পর সন্দেহজনকভাবে একই টিকেটের বাকী তিন যাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তবে রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত ইয়াবা পাচারে তাদের সম্পৃক্ততার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে আটক আয়েশা বেগমের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলার প্রস্তুতি চালাচ্ছিল। তবে ধৃত মহিলা অপর তিন যাত্রীর ব্যাপারে কিছুই জানেন না বলে উপস্থিত সাংবাদিকদের জানান।

অন্য সূত্রমতে, জব্দ করার পরপরই পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা গায়েব করে ফেলে। ইয়াবা জব্দের ঘটনায় তদন্ত কেন্দ্রে স্থানীয় সাংবাদিক ও উৎসাহী জনগণের ভিড় পরিলক্ষিত হয়।

এক প্রশ্নের জবাবে টু-আইসি বাকী তিন জনের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যথাসময়ে তথ্য সরবরাহ করা হবে বলে জানান।

অন্যদিকে আটকদের ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।