১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ঈদগাঁও থেকে অপহরণের শিকার ৩ জনের মধ্যে ২জন ফিরেছে

shomoy
কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে অপহরণের শিকার ৩ কৃষকের ২ জন ফিরে এসেছে। ফিরে আসা ২ জন হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের উত্তর কালিরছড়া গ্রামের গোলাম বারীর ছেলে নুরুল আবছার লেদু ও গোলাম বারী ফকিরের ছেলে আবদুল আজিজ প্রকাশ কালা পুতু। তারা গতকাল মঙ্গলবার ভোরে জিম্মি দশা থেকে মুক্ত হয় বলে পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, গত ১৬ মার্চ গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার পাহাড়ী এলাকার ধান জমিতে পানি সেচ দেয়ার সময় সংঘবদ্ধ অপহরণকারী চক্র উক্ত ২জনসহ একই এলাকার ছৈয়দ আলমের পুত্র কৈয়ম উল্লাহকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মোটা অংকের মুক্তিপণ দাবী করে। সংবাদ পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে এসআই মোর্শেদুল আলমের সমন্বয়ে পুলিশ দল তাদের উদ্ধারে পাহাড়ী এলাকায় অভিযান শুরু করে। এতে অপহরণকারীরা ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন করে। পুলিশের পাশাপাশি স্থানীয়রা ও স্বজনদের উদ্ধারে সহযোগিতা করে। এক পর্যায়ে উক্ত ২ জন গতকাল মঙ্গলবার ভোর রাতে কৌশলে অপহরণকারী চক্রের আস্তানা গহীন অরণ্য থেকে পালিয়ে আসে। তবে অপর অপহৃত কৈয়ম উল্লাহ এখনো উদ্ধার হয়নি বলে তার পিতা এ প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন এখনো তার ছেলেকে জিম্মি করে মুক্তিপণ দাবী করে চলছে। স্থানীয় ইউপি সদস্য ছফুর আলম ২জনের ফিরে আসার সত্যতা নিশ্চিত করেছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া উক্ত ২জনের ফিরে আসার সত্যতা নিশ্চিত করে বলেন প্রশাসনের অব্যাহত অভিযান ও এলাকাবাসীর চাপের মুখে অপহরণকারীচক্র নিজেদের বাঁচাতে উক্ত ২জনকে ছেড়ে দিতে পারে বলে তার ধারণা। তবে অপর অপহৃতকে উদ্ধারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।