১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

ঈদগাঁও থানা পুলিশের হাতে চোরাই মোটর সাইকেল জব্দ, আটক ২

বার্তাপরিবেশক:

কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মোটর সাইকেল চোরকে আটক করে। পরে তাদের তথ্যমতে চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, ঈদগাঁও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোসেনের ছেলে শাহাব উদ্দীনের নেতৃত্বে কক্সবাজার জেলায় একটি মোটর সাইকেল সিন্ডিকেট রয়েছে। ওই সিন্ডিকেটের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে জেলার বাইরে গিয়ে বিক্রি করে। পাশাপাশি অন্য জেলায় চুরি হওয়া মোটর সাইকেল কক্সবাজার জেলায় এনে শাহাব উদ্দীন গং এর মাধ্যমে বিক্রি করে। শাহাব উদ্দীনের মাধ্যমে এ ধরনের অহরহ ঘটনা ঘটলেও তা ঈদগাঁও লাইনের লাইনম্যান বেলালের তদবিরে চাপা পড়ে যায়। কারণ মোটর সাইকেল চোর শাহাব উদ্দীন হচ্ছে ওই লাইনম্যান বেলালের ভাই। একটি সুত্র জানান, লাইনম্যান বেলাল মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছ নানা অপরাধে। যা সে নিজে আড়ালে থেকে তার ভাই শাহাব উদ্দীনকে দিয়ে পরিচালনা করেন। শাহাব উদ্দীন সিন্ডিকেটের ছায়া হিসাবে কাজ করেন লাইনম্যান বেলাল। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, বেলালের লাঠিয়াল বাহিনীর ভয়ে ওই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। তিনি বলেন, বেলালের বিষয়ে তদন্ত করলে অনেক কিছুই বেরিয়ে আসবে। ঘটনার বিবরণে জানা গেছে, গত ৫ জুলাই ঢাকা সাভার হইতে চোরাই যাওয়া সুজুকি ইন্ট্রুডার ব্যান্ডের একটি মোটরসাইকেল ঈদগাঁও বাজারে ক্রয় বিক্রয়ের জন্য খোদাইবাড়ি এলাকার মনির আহমদের ছেলে মিজান (২৫) , ভিলেজার পাড়ার মৃত হোছনের ছেলে জাহিদুল ইসলাম প্রকাশ বরমাইয়া জাহেদ (৩০), হাজি পাড়ার মৃত হাজী বশরত আলীর ছেলে নুরুল হক ও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোছনের ছেলে শাহাবুদ্দিন মটর সাইকেলটি বিক্রির জন্য অবস্থান করিতেছে। গোপন সংবাদে মোটরসাইকেল উদ্ধারের জন্য অভিযানে যায় ঈদগাঁও থানা পুলিশ। এ সময় হাজি পাড়ার মৃত হাজী বশরত আলীর ছেলে নুরুল হক ও খোদাইবাড়ি এলাকার মৃত মোঃ হোছনের ছেলে শাহাবুদ্দিনকে আটক করতে পারলেও অপরাপর আসামীরা পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যমতে ৩১ আগষ্ট বেলা সোয়া ২টার দিকে অপর এক অভিযানের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ বিষয়ে ঈদগাঁও থানা পুলিশ ঘটনার সত্যতা স্বিকার করে বলেন পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।