২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁও উপজেলা ও ঈদগড়ে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম

প্রেস বিজ্ঞপ্তিঃ

১০ মে নবগঠিত ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা ফার্নিচার মার্কেট ও ১১ মে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত দোকান ঘর পরিদর্শন করেন কক্সবাজার সংসদীয় আসন ০৩ (কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও) এর নৌকার মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের পূনর্বাসনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

পরে ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকান মালিকের হাতে নগদ দশ হাজার টাকা প্রদান করেন।ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা নজিবুল ইসলামের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় নজিবুল ইসলাম ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের উদ্যেশ্যে বলেন বাংলাদেশের সফল রাস্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমি সবসময় মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।আমি আপনাদের সন্তানের মতো।একজন সন্তান হিসেবে আমি আপনাদের প্রয়োজনে পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।আপনারা হতাশ হবেন না।আপনারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলে যাতে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা পায় আমি সে ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করবো।আপনারা সকলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।আল্লাহ আপনাদের এই কষ্ট সয্য করার তৌফিক দান করুক।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম হাজী, সাধারণ সম্পাদক কায়েস বাঙালি, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য সেহেল জাহান সোহেল, আওয়ামী লীগ নেতা করিম সিকদার সহ আরও অনেকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।