মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওর প্রতিবন্ধী ছৈয়দ বাঁচতে চাই

শেয়ার করুন

তীব্র আর্থিক অনটনে বেকার জীবন যাপনে বাধ্য হচ্ছে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদের শারীরিক প্রতিবন্ধী ছৈয়দ আহমদ। মাতৃহারা গরীব পরিবারের এ ছেলেটি আর্থিক দূরবস্থার কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারেনি। ৯ম শ্রেণী পাশ করলেও এ যাবত তার কোন চাকরি হয়নি। তাই বাধ্য হয়ে খেয়ে না খেয়ে বেকার জীবনযাপন করছে। ইউনিয়নের আউলিয়াবাদের আমির উলাহ ও মৃত গোলজার বেগমের এ প্রতিবন্ধী ছেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তালিকাভূক্ত একজন শারীরিক প্রতিবন্ধী। জেলা প্রতিবন্ধী কল্যাণ কমিটির সদস্য সচিব ও সমাজ সেবা কার্যালয় এর উপ-পরিচালক তার প্রতিবন্ধীতা বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, সে ০০৮৮০/১৫ কার্ডধারী তালিকাভূক্ত প্রতিবন্ধী। ১৮/১০/১৫ ইংরেজীতে তাকে মন্ত্রণালয় থেকে উক্ত পরিচয় পত্র দেয়া হয়। সে সরকারী বা বেসরকারী যে কোন খানে ছোটখাট একটি চাকুরী নিয়ে ভবিষ্যত জীবন যাপনের স্বপ্ন দেখছে। ইসলামাবাদ চেয়ারম্যান মোহাম্মদ নুর ছিদ্দিক, তার প্রার্থীত আবেদনটি সত্য বলে জানান।

শেয়ার করুন