১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঈদগাঁওতে ১ ব্যক্তিকে পিটিয়ে গুরুতর জখম


কক্সবাজার সদরের ঈদগাঁও জালালাবাদে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ হামলা চালিয়ে ১ ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। অাজ ১৪ ডিসেম্বর বুধবার বিকেল ৩ টা’য় ওই ইউনিয়নের বাহারছড়া বিলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোঃ আয়ুব (৩৭)। সে ওই ইউনিয়নের বাহারছড়া গ্রামের মৃত আনিছুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আহত আয়ুব বাহারছড়া রাস্তার উপর বসে থাকাবস্থায় একই এলাকার মোঃ ইসলামের পুত্র মনজুর আলম ও গুরা মিয়ার পুত্র নুরুল হকের নের্তৃত্বে আরো কয়েকজন লাঠিসোটা, লোহার রড, ধারালো দা এবং বন্দুক নিয়ে আয়ুব আলীর উপর অর্তকিত হামলা চালালে আয়ুব আলী ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত আয়ুব বর্তমানে কক্সবাজারস্থ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং আহতের অবস্থা গুরুতর বলে আয়ুবের পারিবারিক সূত্র জানায়। ঘটনার পরপরই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস. আই আমজাদ আলী চৌধুরী সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং আলামত হিসেবে দুটি কাঠের টুকরো জব্দ এবং ঘটনাস্থল থেকে রক্তের ছবি উঠিয়েছেন বলে জানান এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাঠের টুকরা দুটি বন্দুকের বাট হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। আহতের পারিবারিক সূত্র সংঘটিত ঘটনায় মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।