১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ঈদগাঁওতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত মনছুর গ্রেফতার

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাকাত মনছুর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সে ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া গ্রামের অলি আহমদের ছেলে। ঈদগাঁও বাজারের বাঁশঘাটা সড়ক থেকে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এ আসামী উক্ত স্থানে অবস্থান করছে সংবাদে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খাইরুজ্জামানের নির্দেশে এএসআই মহিউদ্দীনের নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ডাকাত মনছুর আলমের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, খুন ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ১৭ বছরের সাজা রয়েছে। এলাকাবাসী অন্যান্য চিহ্নিত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।