২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ঈদগাঁওতে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত

কক্সবাজার সদরের ঈদগাঁওতে অপহরন কাজে বাধা দেওয়ায় স্কুল ছাত্রকে ছুরিকাঘাত করেছে অপহরনকারী চক্রের এক সদস্য। ১১ মার্চ রাত আনুমানিক ১ দিকে এ ঘটনা ঘটে ইউনিয়নের পশ্চিম ভাদিতলা গ্রামে। আহত ফয়সাল স্থানীয় মোহাম্মদ রশিদের পুত্র এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও কেবিনেট সভাপতি ছিল। স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করিয়েছে।
অভিযোগে জানা যায়, ঘটনার সময় পার্শ্ববর্তী চৌফলদন্ডী ৬ নং ওয়ার্ড হায়দার পাড়া এলাকার কালামিয়ার পুত্র সদ্য জেল ফেরত আকলাকের নেতৃত্বে একদল অপহরকারী চক্র ভাদিতলা এলাকার জনৈক এক ব্যক্তির মেয়েকে অপহরন পুর্বক তুলে নেয়ার চেষ্ঠা করছিল। এ মেয়েটির পরিবারের সদস্যদের শোর চিৎকারে আহত ফয়সাল এগিয়ে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় দুর্বৃত্ত আখলাক কোমর থেকে চাকু বের করে তাকে উপর্যপুরী আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসীরা উদ্ধার করে তাকে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে ভর্তি করে।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।