মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ঈদগাঁওতে সী-লাইনের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও বাসস্টেশনে সী-লাইন সার্ভিসের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের ভুতিয়া পাড়া এলাকার সেলিম উদ্দীন প্রকাশ শিমুলের স্ত্রী শাহেনা আক্তার বলে জানা গেছে।

২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে দরগাহ গেইটের সামনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহেনা আক্তার রাস্তার এক পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঐসময় বেপরোয়া গতিতে আসা সী-লাইন সার্ভিস যার নং কক্সবাজার চ ১১-০০৩৬ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় এমইউপি কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান জনগণের সহায়তায় গাড়িটি জব্দ করেছেন বলে জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান ঘাতক সী-লাইন চালক মাদক দ্রব্য সেবন করে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে আসছিল। যার কারণে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। তারা উক্ত ঘাতক চালকের বিচার দাবী করেন।

শেয়ার করুন