৩১ মার্চ, ২০২৬ | ১৭ চৈত্র, ১৪৩২ | ১১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

ঈদগাঁওতে শহীদ দৌলত দিবস পালন

Shomoy
কক্সবাজার সদরের ঈদগাঁওতে সদর উপজেলা আ’লীগ ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে শহীদ দৌলত দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এবং ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিশাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা মাস্টার নুরুল আজিম, জালালাবাদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগ সহসভাপতি ফরিদুল আলম, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর যুবলীগ সহসভাপতি মিজানুল হক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরশাদ মাহমুদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহসভাপতি রাশেদ উদ্দিন রাশেল, যুবলীগ নেতা এনাম রনি, জেলা ছাত্রলীগ সহ সম্পাদক ইরফানুল করিম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ এবং ছাত্রলীগ নেতা কাজী আবদুল্লাহ। উপস্থিত ছিলেন ছাত্রলীগ পোকখালী ইউনিয়ন শাখার আহবায়ক বেলাল উদ্দিন, চৌফলদন্ডী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মনজুর আলম, সাধারণ সম্পাদক মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, ইসলামাবাদ ছাত্রলীগের আহবায়ক জসিম উদ্দিন মনির এবং ছাত্রনেতা নিখিল দাশসহ আ’লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।