২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ঈদগাঁওতে মৌসুমী রসালো ফল তরমুজের দাম নিয়ে বিপাকে ক্রেতারা

tormosh
কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র যত্রতত্র স্থানে অবাধে বিক্রি হচ্ছে চলতি সময়ের গ্রীষ্মের মৌসুমী রসালো ফল তরমুজ। এমনকি জেলার দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে প্রচুর পরিমাণ তরমুজ বিকিকিনি হচ্ছে। তবে ক্রেতারা দরদাম নিয়ে বিপাকে পড়েছে বলে জানা যায়। বিগত বছরের ন্যায় চলতি বছর তরমুজের একটু দাম বাড়িয়ে নিচ্ছে বলে একাধিক ক্রেতা সূত্রে প্রকাশ। এতে করে রসালো ফল তরমুজ কেনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সাধারণ লোকজনের। গত ২/৩ দিন পূর্বে পটিয়া সেন্ট্রাল কলেজের আকতার কামাল নামের এক শিক্ষক তার ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার লক্ষ্যে ঈদগাঁও বাজার থেকে একটি তরমুজ কিনতে গিয়ে চরমভাবে বিপাকে পড়েছেন। বলতে গেলে যে তরমুজ অন্যান্য স্থানে ১শ টাকায় পাওয়া যাবে সে তরমুজ ঈদগাঁওতে ২শ টাকার উপরে কিনতে হয়েছে বলে হতাশ কণ্ঠে জানান। তার মত আরো অনেকে রসালো ফল তরমুজ কিনতে গিয়ে ক্রেতাদের সাথে দরদামে গরমিল হতে দেখা যাচ্ছে। যার ফলে অনেকে তরমুজ কেনা থেকে পিছিয়ে পড়েছে। এ ব্যাপারে তরমুজের দাম নিয়ে এক বিক্রেতার সাথে কথা হলে তিনি নানা সাইজের তরমুজ নানা দামে বিক্রি হচ্ছে, তবে বড় তরমুজ আড়াইশ থেকে তিনশ টাকায় বিক্রি করছে বলে জানান।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।