৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বাড়ি ভষ্মীভূত : ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Fire

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বাড়ি ভষ্মীভূত হয়েছে। এতে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ায় ৮ পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২৯ মার্চ রবিবার বিকাল ৪টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী ওয়াহেদরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সরেজমিন জানা যায়, হঠাৎ শামসুল আলম মিস্ত্রীর বাড়ি থেকে আগুন বের হতে দেখা যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে। অল্পক্ষণের মধ্যেই একে একে পুড়ে যায় ৪টি বসতঘর। যাতে ৮ পরিবার থাকত বলে জানা যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে, স্থানীয় লোকজন দীর্ঘ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে নিতে পারেনি। যতক্ষনে নিয়ন্ত্রনে আসে, এর মধ্যে ৪ বসতঘরও তাতে থাকা সব ধরণের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়। যাতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে এলাকাবাসী জানিয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়ীর মালিক হচ্ছে আখতার ড্রাইভার, নুরু (বাক প্রতিবন্ধী), এজাহার মিয়া, পুতু, হারুনসহ আরো ৩ জন। আগুনের সূত্রপাত সুনির্দিষ্টভাবে কোত্থেকে হয়েছে জানাতে না পারলেও বৈদ্যুুতিক সর্ট সার্কিট থেকে হতে পারে বলে ধারণা করছে লোকজন। ক্ষতিগ্রস্থ বসতঘর মালিকেরা অত্যন্ত অসহায়। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্থরের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।