২৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১ ফাল্গুন, ১৪৩২ | ৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত 

ঈদগাঁওতে বসতঘরে মিললো ২ লাখ ৭৪ হাজার ইয়াবা, আটক ১

কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ আওলিয়াবাদ গ্রামের একটি বসতবাড়িতে প্লাস্টিকের ড্রামে লুকানো ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে অভিযানটি চালানো হয়।
এ সময় বাড়ির মালিক হাসান (৫৪) কে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার চাঁদ মিয়ার ছেলে।
সংবাদ নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম।
তিনি জানান, জনৈক হাসানের বসতবাড়িতে ইয়াবা মজুতের সংবাদে তল্লাশি চালানো হয়। হাসানের দেখানো মতে ঘরের ভিতরে মাটির নীচে বিশেষ কৌশলে প্লাস্টিকের ড্রামে লুকানো এয়ার টাইট পলি ব্যাগ এবং কচটিপে মুড়ানো ২৭ পেকেট প্রতি প্যাকেটে ১০,০০০ (দশ হাজার করে) ২,৭০,০০০ এবং একটি ভাঙ্গা প্যাকেটে ৪,০০০সহ মোট ২,৭৪,০০০ ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা পরিবহনে জড়িত সিএনজি অটোরিকশা (কক্সবাজার থ-১১-৯৮২৬) জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে জেলা গোয়েন্দা পুলিশ। মামলা প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।