২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ঈদগাঁওতে পুলিশের জালে অপহরণকারী : অপহৃত উদ্ধার

কক্সবাজার সদরের ঈদগাঁওতে পুলিশের পাতানো ফাঁদে আটক হয়েছে অপহরণ চক্রের এক সদস্য। একই সাথে উদ্ধার হয়েছে অপহৃত ব্যক্তি। ১৭ জুন বুধবার রাত ৯ টায় এ অভিযান চালায় ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ দল। জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার এয়াকুব দন্ডী গ্রামের বাসিন্দা আবু মুছা (৫০) কে কৌশলে অপহরণ করে সংঘবদ্ধ অপহরণকারীরা । এরপর তাকে আটকে রেখে তার স্ত্রী থেকে তিন লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে দর কষাকষির পর এক লক্ষ টাকায় আপোষ রফা হয়। অপহরণকারীরা ঈদগাঁওতে মুক্তিপনের টাকা নেওয়ার স্থান নির্ধারন করলে বুধবার রাত ৮টায় লেনদেনের সিদ্ধান্ত হয় । অপহৃত মুছার স্ত্রী ও আত্মীয় স্বজনরা ব্যাপারটি পুলিশকে অবহিত করলে ঈদগাঁও তদন্তকেন্দ্রের টুআইসি উপ-পরিদর্শক মোর্শেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ফাঁদ পাতেন। অপহরণ চক্রের সদস্য শাহ্ আলম (২৫) মুক্তিপন নেয়ার জন্য ঈদগাঁও বাস ষ্টেশনে আসলে তাকে হাতে নাতে আটক করে পুলিশ। পরবর্তীতে শাহ্ আলমের স্বীকারোক্তিমতে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার হাইদারনাশির দূর্গম পাহাড়ী এলাকা থেকে অপহৃত মুছাকে রাত ৯টায় উদ্ধার করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন এস আই মোর্শেদ আলম। আটক শাহ্ আলম মালুমঘাট চা বাগান এলাকার নুর আহমদের পুত্র ও একই এলাকার জনৈক রোমান অপহরণে নেতৃত্ব দেয় বলে জানা গেছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।