মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ঈদগাঁওতে ট্রাক ভর্তি ত্রাণ নিয়ে গেলেন এমপি কমল

শেয়ার করুন

pic cox mp
কক্সবাজার সদরের ঈদগাঁওতে চাউলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল নিজেই তাঁর স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে ট্রাক ভর্তি চাউলসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে যান ঈদগাঁও’র দূর্গম এলাকায়।
ঈদগাঁও কালিরছড়া থেকে শুরু করে পালপাড়া, কুলাল পাড়া, চৌধুরী পাড়া, ভুমরিয়া ঘোনা, মাইজ পাড়া, ইসলামাবাদ, সিকদার পাড়া, রাজঘাটা, বাঁশঘাটা, ফাশিয়াখালী, জালালাবাদ, চৌফলন্ডি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ঈদগাঁও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে আনন্দ-উল্লাস প্রকাশ করতে দেখা গেছে।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির চৌধুরী হিমু, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান আযাদ, জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সেলিম মোর্শেদ ফরাজি, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, ইদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুল হক, যুবলীগ নেতা নাছির উদ্দিন জয়, দিদারুল ইসলাম, জিয়াবুল মোর্শেদ ফরাজি, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সভাপতি নওশেদ মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন, সাইফুল, ফিরোজ উদ্দিন খোকা, আনোয়ারুল আজিম খোকন, রাশেদ মিয়া, হেলাল উদ্দিন প্রমূখ।
এদিকে, সম্প্রতি কক্সবাজারে সর্বোচ্চ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বানভাসী মানুষের মাঝে সপ্তম দিনের মত ত্রাণ সামগ্রী বিতরণ করেন এমপি কমল।

শেয়ার করুন