২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

ঈদগাঁওতে ছুরিকাঘাতে যুবক খুন, আটক-১

কক্সবাজার সদরের ঈদগাঁও ইসলামপুরে ছুরিকাঘাতে শাহজালাল(২২) নামে এক যুবক খুন হয়েছে। খুনিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ৩ ফেব্রুয়ারী শুক্রবার সকাল পৌনে দশটার দিকে ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী খেলার মাঠ সংলগ্ন গ্রামে এ ঘটনা ঘটে।। নিহত যুবক ওই এলাকার আবুল কাশেম প্রকাশ রুব্বান কাশেমের ছেলে।
ঘটনাস্থল থেকে লোকজন জানান, তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার মহিউদ্দিন প্রকাশ ককটেল মহিউদ্দিন প্রতিবেশী যুবক শাহজালালকে বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঐ সময়ে আশপাশে থাকা লোকজন খুনিকে আটক করে পুলিশকে সংবাদ দেন। ঈদগাঁও পুলিশ খুনি এবং লাশ তাদের হেফাজতে নিয়েছে। ইতিপূর্বে নিহতের পিতাকেও ওই খুনি মহিউদ্দীন বেধড়ক মারধর করেছিল বলে স্থানীয়রা জানান। ইসলামপুর চেয়ারমেন আবুল কালাম খুনের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।