মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় ব্যবসায়ী অাটক

শেয়ার করুন

Arrest 2
কক্সবাজার সদরের ঈদগাঁওর ধনাঢ্য ব্যবসায়ী হাজী মাজহারুল হক আটক হয়েছেন। গত রবিবার রাতে চেক প্রতারণা মামলায় মাছ বাজার থেকে তাঁকে গ্রেফতার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ।
আটক ব্যবসায়ী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী সাতজুলাকাটার হাজী ফজল করিমের পুত্র। তিনি দেশের অন্যতম জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ট্রেড এন্ড ট্যুরিজমের স্বত্ত্বাধিকারী। তাঁর মামলার বাদী হচ্ছেন তাঁর আপন ছোট ভাই ও ইসলামপুর সী-রোজ ক্যামিকেল ইন্ডাষ্ট্রির সত্ত্বাধিকারী হাজী ফরিদুল আলম কোং।
জানা গেছে, আটক মাজহারুল তাঁর ছোট ভাই ফরিদের কাছ থেকে তার মালিকানাধীন তাজ ব্রিক ফিল্ড ক্রয় বাবদ তাঁকে ২টি চেক প্রদান করেন। চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করায় তিনি আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে চেক প্রতারণার ২টি মামলা দায়ের করেন। সি.আর. ৩৩২/১৬ নং মামলাটি তিনি কক্সবাজারস্থ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করেন। উক্ত মামলায় মাজহারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। বর্তমানে তা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। অপর প্রতারণা মামলাটিও আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
এদিকে ৪৮ লাখ ৯৯ হাজার ৮৫৮ টাকার চেক প্রতারণা মামলায় গত রাত সাড়ে ৮টায় ঈদগাঁও পুলিশ আলোচিত এ ব্যবসায়ীকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।

শেয়ার করুন