মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ঈদগাঁওতে খুনের মামলার আসামীসহ গ্রেফতার-৩

শেয়ার করুন

greptar
কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশের অভিযানে খুনের মামলার আসামীসহ ৩ জন গ্রেফতার হয়েছে। গতকাল ১১ মার্চ বুধবার গভীর রাতে পৃথক অভিযানে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, জালালাবাদের বহুল আলোচিত শাহেদ হত্যা মামলার পলাতক আসামী ইসলামাবাদ ইউনিয়নের পাহাশিয়াখালী সিকদারপাড়া এলাকার মৃত শফিউল আলমের পুত্র নেচারুল করিম ভুট্টো, ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়ার মৃত সুলতান আহমদের পুত্র চাঁদাবাজি মামলার আসামী মনজুর আলম ও চৌফলদন্ডী ইউনিয়নের রোহিঙ্গাপাড়ার মোঃ সেলিমের পুত্র আবুল কাশেম। পুলিশ সূত্রে জানা যায়, তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।

শেয়ার করুন