৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ঈদগাঁওতে কাঠুরিয়ার লাশ উদ্ধার

Lash
কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক কাঠুরিয়ার লাশ উদ্ধার হয়েছে। ২৬ নভেম্বর শনিবার সকাল ১১টার দিকে বনের ঠুইট্টা ঝিরি নামক স্থান থেকে এ লাশ উদ্ধার হয়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া গ্রামের মৃত ছৈয়দ আলীর ছেলে আবদু শুক্কুর (৩৫) গত বুধবার লাকড়ি সংগ্রহে বনে যায়। সেদিন থেকে আর বাসায় ফিরেনি। পরিবারের সদস্যরা খোঁজাখুজির পরও কোন সন্ধান পায়নি। শনিবার সকালে আবদু শুক্কুর, রেহানা, ফরমুজা নামের ৩ কাঠুরিয়া উক্ত বনে কাঠ সংগ্রহে গেলে এক ব্যক্তির লাশ চোখে পড়ে। এ সংবাদ লোকজনকে জানালে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌছে লাশটি আবদু শুক্কুরের বলে সনাক্ত করে। ইউপি সদস্য মমতাজ আহমদ ও বজলুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন। লোকজনের ধারণা, কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণে আবদু শুক্কুরের মৃত্যু হতে পারে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। একই দিন বিকালে নিহতের লাশ দাফন সম্পন্ন করেছে স্বজনরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।