মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওতে কউক চেয়ারম্যানের গণসংবর্ধনাকে ঘিরে সাজ সাজ রব

শেয়ার করুন

কক্সবাজার সদরের ঈদগাঁওতে কউক চেয়ারম্যানের বিশাল গণসংবর্ধনাকে ঘিরে নতুন সাজে সেজেছে। বিরাজ করছে উৎসবে আমেজ। বাজারের অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লায় ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, তোরণ আর লিপলেটে। সবাই তাকিয়ে আছে আগামী ১৫ ডিসেম্বরের ঈদগাঁও হাইস্কুল মাঠের গণসংবর্ধনা কিভাবে সফল হয় সেদিকে। ইতিমধ্যে আয়োজক কমিটি তাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। সাধারণ লোকজন সংবর্ধনায় যোগ দিতে উন্মুখ হয়ে আছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ১ম চেয়ারম্যান ঈদগাঁওর কৃতি সন্তান অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল ফোরকান আহমদকে যথাযোগ্য সম্মান দিতে বৃহত্তর ঈদগাঁওবাসীর পক্ষ থেকে এ গণ সংবর্ধনার আয়োজন করেছে এলাকাবাসী। এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধূরী। প্রধান আলোচক রামু-কক্সবাজারের এমপি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগ সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ উপজেলা ও জেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ।
১৩ ডিসেম্বর ১৬

শেয়ার করুন