মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঈদগাঁওতে আগুনে পুড়ে গেছে ২ একর জমির ধান

শেয়ার করুন

Shomoy

কক্সবাজার সদরের ঈদগাঁও জালালাবাদে শিশুদের দেয়া আগুনে পুড়ে গেছে ২ একর জমির কাটা ধান।  ৭ ডিসেম্বর সকালে জালালাবাদ ইউনিয়নের ধমকাবিল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভূক্তভোগীরা হলেন, ওই ইউনিয়নের পূর্ব ফরাজী পাড়া গ্রামের নুরুল আজিম লেদু, মৃত আব্দুল মোনাফ এবং ছব্বির আহমদ।
জানা যায়, একই গ্রামের জাফর, চাঁন মিয়া এবং ছৈয়দ করিমের ছেলেরা ঘটনার দিন সকালে শীত নিবারনের জন্য বাড়ী থেকে আনা শুকনো খড় নিয়ে ক্ষতিগ্রস্থদের জমিতে গিয়ে আগুন জ্বালায়। এক পর্যায়ে মাটিতে পড়ে থাকা কাটা ধানে আগুন ধরে গেলে ২ একর ধান সম্পূর্ণরুপে পুড়ে যায়। এ ব্যাপারে টিকে ব্রীক ফিল্ডের মালিক আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী পক্ষদ্বয়কে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন