৪ জুলাই, ২০২৬ | ২০ আষাঢ়, ১৪৩৩ | ১৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ঈদগাঁওতে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজার সদরের ঈদগাঁও জালালাবাদের এক যুবক অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি এক নলা লম্বা বন্দুক, কিরিচ, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র ও উদ্ধার হয়েছে। সোমবার (৩০ জানুয়ারী) রাতে জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটককৃত মনছুর আলম বর্ণিত এলাকার জাফর আলমের পুত্র। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অর্ধডজন মামলা রয়েছে। আটককৃত মনছুর প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরাফেরা করার সময় স্থানীয় সচেতন মহল পুলিশকে খবর দিলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আমজাদ আলীর নেতৃত্বে একদল পুলিশ বর্ণিত এলাকা থেকে তাকে অস্ত্রসহ আটক করে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।