৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

ইয়েমেনের কারাগারে বিমান হামলায় নিহত ৪৩

yemen-sm20161030112158
ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলার ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। বিদ্রোহী এবং বন্দীসহ ৩০ জনের বেশি মানুষ ওই হামলায় নিহত হয়েছে। হুতি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, কারাগারে বিমান হমালার ঘটনায় ৪৩ জন নিহত হয়েছে। খবর বিবিসির।

নিরাপত্তা এবং চিকিৎসা সূত্র জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হুদাইদার আল জাইদিয়া হেডকোয়ার্টারে কারাগার হিসেবে ব্যবহৃত একটি ভবনে ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি হুতি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করে। ২০১৪ সাল থেকে সরকারের সঙ্গে যুদ্ধ করছে বিদ্রোহীরা।

ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি বাহিনী ওই বিমান হামলায় বেসামরিকদের হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

এ মাসের শুরুর দিকে ইয়েমেনের রাজধানী সানায় একটি শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ১৪০ জন নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। পরে জোটের তরফ থেকে জানানো হয়েছিল, ভুল তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।