মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ইয়াবা সেবন ও বিক্রির দায়ে ৫ জনের সাজা

শেয়ার করুন


বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরে ইয়াবা বিক্রি ও সেবনের দায়ে আটক দুইজনকে কারাদন্ড ও তিনজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক কক্সবাজার জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জয় এ আদেশ দেন।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানান, মঙ্গলবার রাতে কক্সবাজার শহরের মাদকের বিরুদ্ধে অভিযানে পাঁচজনকে আটক করা হয়। পরে ইয়াবা বেচাকেনার দায়ে আটক সাজ্জাদকে দুই মাস ও মোসাম্মৎ হামিদাকে ৬ মাসের কারাদন্ড এবং মাদক সেবনের দায়ে কলিমকে ৫ হাজার, ইব্রাহিমকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও শরীফকে এক মাসের কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এডি সোমেন চন্দ্র, ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার নেতৃত্ব দেন।

শেয়ার করুন