মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

ইয়াবা সেবনকালে ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক ৫

শেয়ার করুন

download (1)

ইয়াবা ও গাঁজা সেবনকালে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে চাঁদপুর শহরের ১০ নম্বর ঘাটস্থ হোটেল শ্যামলী থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুর রহমান অপু, মোহামেডান ক্লাবের জুয়েল, কানা রফিক ও আকবরসহ আরো ২ জন।  শুক্রবার রাত ১০টার পর এএসপি হেড কোয়ার্টার শাকিল আহমেদের নেতৃত্বে ডিবি পুলিশ চাঁদপুর শহরের আবাসিক হোটেল তাজমহল বোর্ডিং, হোটেল শ্যামলী, নিউ শ্যামলী ও হোটেল গার্ডেনে অভিযান চালায়। এ সময় হোটেল শ্যামলীর ২০৮নং কক্ষ থেকে উল্লেখিত ৬ জনকে ইয়াবা ও গাঁজা সেবন করা অবস্থায় আটক করা হয়। এদেরকে রাতে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন